ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত ট্রাম্পের আরও বড় অভিযানের হুমকি, ১৩তম দিনে গড়াল ইরানে হামলা গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০ বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা আটক, ২ ঘণ্টা পর মুক্ত সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৪,  12:11 PM

news image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিক টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। রোববার (২ জুন) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা হতে বিক্রি শুরু হবে।

আজ যারা টিকিট কিনছেন তারা আগামী ১২ জুন ভ্রমণ করতে পারবেন। ট্রেন ছাড়ার দিন অতিরিক্ত যাত্রীর চাহিদা মাথায় রেখে বরাদ্দ করা সাধারণ শ্রেণির আসনের মোট ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন থেকে কাউন্টার থেকে বিক্রি করা হবে।

গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, গতবারের ঈদযাত্রা সবার সহযোগিতায় ভালোভাবে সম্পন্ন করেছিলাম। এবারও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা নিশ্চিত করতে কয়েক দফা মিটিং করেছি। ঈদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জিল্লুল হাকিম বলেন, টিকিট কালোবাজারি আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করেছি। একেবারে যে গেছে সেটি বলবো না। এখনো কিছু আছে। আমরা চেষ্টা করছি। স্পেশালসহ ৩৬৬টি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির