ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  12:03 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও ওই সময়ে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭টা ২০মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, আউটারে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন ফেল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।

তিনি আরও জানান, সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। ওই সময়ে এই সড়কে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন তৈরি হয়নি। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে দিলে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল করতে পারবে। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় কোনো ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির