ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত ট্রাম্পের আরও বড় অভিযানের হুমকি, ১৩তম দিনে গড়াল ইরানে হামলা গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০ বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা আটক, ২ ঘণ্টা পর মুক্ত সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  1:20 PM

news image

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আধঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলি।
 
তিনি বলেন, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেললাইন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুরে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। 
 
তুরাগ কমিউটার ট্রেনের যাত্রী মহসিন আহমেদ বলেন, ধীরাশ্রম স্টেশন থেকে ট্রেনটি চালুর কিছুক্ষণের মধ্যে এটির একটি বগি লাইনচ্যুত হয়। আল্লাহর রহমতে অল্পের জন্য সব যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। কোনো যাত্রী আহত হননি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির