ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  12:04 PM

news image

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিতে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন লাইনচ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির