ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম রেলওয়ের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলেন রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:51 PM

news image

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ ঝাড়লেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি তৎক্ষণাৎ বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান রেলমন্ত্রী। তিনি পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন। 

পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় দায়িত্বে অবহেলার কারণে শামস তুষার ও রতন কুমারকে সাময়িক বরখাস্ত করার জন্য পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন রেলমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সিআরবির কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি বলেন, ‘আজকে যাদের বরখাস্ত করেছি তাঁরা যেন চেয়ারে না বসেন।’ 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির