ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

চাইলে পারে খুঁজে নিও

#

ডেস্ক রিপোর্ট

১২ জুন, ২০২২,  8:06 PM

news image

চাইলে পারে খুঁজে  নিও

  সাংবাদিক সোনিয়া হক


একদিন এই শহরের 

আকাশটাতেও

এমনি রং হবে

চাইলে পারে খুঁজো আমায় 

এইখানেতেই পাবে।। 


চাইলে পারে খুঁজো আমায় 

ছোট্ট মনের ভাঁজে

চশমা-কলম-ডায়েরি-ঘড়ি

বুক পকেটের মাঝে।। 


চাইলে পারে বিষাদ ঢেলো

চাইলে করো সন্ধি

দিনশেষে ওই একফ্রেমেতেই 

হবো যুগলবন্দী।। 


 আমায় তুমি খুঁজতে পারো

 রং-তুলিদের দলে

 আকাশটাকেও ভিজিয়ে নিও

 আবির রঙা জলে।। 


খোঁজ করো, ফের হারিয়ে ফেলো

এ আবার কোন জ্বালা 

দোহাই তোমার দিব্যি লাগে

এবার মনে মেরো তালা।।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির