ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা ঢাকা মেডিকেলের ৮১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বে‌ড়ে‌ছে সোনা ও রুপার দাম ডিমের দাম বেড়েছে, মাছের দামও চড়া নিজের জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি তিস্তার পানি কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে ‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

তোর হাতে ঠিক দিয়েছিলাম

#

বিনোদন ডেস্ক

১৪ জুন, ২০২২,  11:41 AM

news image


তোর হাতে ঠিক দিয়েছিলাম 

কাঁটাবিহীন গোলাপ।

গোলাপটিকে তুলতে গিয়ে

ছিটেফোঁটা রক্ত দিয়ে

দুচার কণা নীল বেদনা ভুলে গেছি-

কখন যেনো তোর কাছে  যে পৌঁছে গেছি,

আমার হাতে কাঁটাবিহীন গোলাপ।

হেলাফেলায় হাতের মাঝে তুলে নিলি

ছিড়েখুঁড়ে হাওয়ার মাঝে ছড়িয়ে দিলি

ভালোবাসার কথামালা 

এক ঝটকায় উড়িয়ে দিয়ে

বললি সেটা অবুঝ মনের প্রলাপ।

পথের ধুলায় আজো পড়ে

আমার প্রেমের গোলাপ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির