ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  10:13 PM

news image

ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটাপড়ে ও ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। রায়পুরার মেথিকান্দায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের আনুমানিক বয়স ২৫। অন্যদিকে পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৭।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে শনিবার রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানিয়েছেন, রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই পা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে নিহত অজ্ঞাত এক যুবক ও পলাশে ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে নিহত অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদি হয়ে ২টি অপমৃত্যু মামলা দায়ের করেছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির