ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু ‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক’ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রথম ৩০ মিনিটে বিক্রি প্রায় ২৬ হাজার টিকিট, হিট ৯৮ লাখ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৫,  1:10 PM

news image

আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির তৃতীয় দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৯৮ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ২৬ হাজার আসনের টিকিট।

রোববার (১৬ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র। 

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। আজ ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসন সংখ্যা ১৩ হাজার ৩৬৩টি। এরমধ্যে প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় ১১ হাজার ৩০০টি। আর সারাদেশে বিক্রি হয় ১৪ হাজার ৪৪৪টি। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ২৫ হাজার ৭৪৪টি।

আরও জানা গেছে, ২৬ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ২৬ হাজার ৬৫১টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৪০ হাজার ৮৫৬টি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির