ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

যাত্রীর ফোনে ছুটে গেলেন ডিসিও, স্টেশনে তুলকালাম কাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২২,  10:07 PM

news image

এবার পঁচা বাসি খাবার বিক্রি করে পার পায়নি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ‘স্ন্যাক্স অ্যান্ড টি স্টল’। সোমবার (৯ মে) এক যাত্রীর ফোন পেয়ে সেখানে ছুটে যান রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধর। হাতেনাতে প্রমাণ পেয়ে তাৎক্ষণিক দোকানটিতে দেওয়া হয় তালা। সঙ্গে গুনতে হলো ৫ হাজার টাকা জরিমানা। 

রেলওয়ে বাণিজ্যিক বিভাগের কর্মকর্তারা জানান, দুপুরের দিকে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের কাছে এক যাত্রী অভিযোগ করেন, চট্টগ্রাম রেলস্টেশনে ওই টি স্টলে বিক্রি হচ্ছে পঁচা বাসি খাবার, ভেতরের পরিবেশও অস্বাস্থ্যকর। খবর পাওয়ার সাথে সাথে চট্টগ্রাম রেলস্টেশনে ছুটে যান ডিসিও। সেখানে গিয়ে দেখা যায়, চরম অব্যবস্থাপনায় যাত্রীদের কাছে খাবার পরিবেশন করা হচ্ছে। এ সময় তাৎক্ষণিক দোকানটি বন্ধের নির্দেশ দেন তিনি। পরে মুচলেকায় দোকানটি খোলার অনুমতি দেওয়া হয়।

ইতি ধর জানান, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি দোকানে অভিযান পরিচালনা করেছি। অভিযানে ওই যাত্রীর অভিযোগের সত্যতা পেয়েছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির