ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

রেলওয়ের গার্ড গ্রেড -২ নিয়োগের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনাল- ১ এর স্থগিতাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  4:47 PM

news image

আগামী ১৭ জুন গার্ড গ্রেড—২ পদে যে লিখিত পরীক্ষা নিতে যাচ্ছে সে পরীক্ষা নেওয়ার আগে পিটিশন দায়েরকারী প্রশিক্ষণপ্রাপ্ত ৪১  জন গার্ড গ্রেড—২ নিয়োগের বিষয়টি সুরাহার আদেশ দিয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল—১, ঢাকা।আজ ১৫ জুন ২০২২ প্রশাসনিক ট্রাইব্যুনাল—১ এর জেলা ও দায়রা জজ সদস্য শেখ ফারুক হোসেন এ রায় দেন।নিয়োগ বিধিমালা ১৯৮৫ অনুসারে প্রশিক্ষণ নেয়া ৪১ জনকে গার্ড গ্রেড—২ পদে নিয়োগের জন্য ৮ই মার্চ ২০২১ প্রশাসনিক ট্রাইব্যুনাল—১, ঢাকায় রীট পিটিশন দায়ের করেন ট্রেন সহকারী গ্রেড—২, মোঃ আব্দুল কাইয়ুম ও আরো ৪০ জন। তাদের আবেদনের প্রেক্ষিতে ৮ই মার্চ ২০২২ আদালত গার্ড গ্রেড—২ সব ধরণের স্থগিত করে। কিন্তু আদালতের সে স্থগিতাদেশ অগ্রাহ্য করে ১০ই মার্চ ২০২২ নতুন করে ৭ জনকে কন্ট্রোল অর্ডারে গার্ড গ্রেড—২ তে কাজ করার অনুমতি দেয়  বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ০৮/০৬/২০২২, স্মারক নং—৫৪.০৪.০০০০.৬৮৭.০০২.০২.২১—৬৫ এর মাধ্যমে গার্ড গ্রেড—২ পদে ৫৩ জন নিয়োগের জন্য আগামী ১৭ জুন ২০২২ পরীক্ষা নেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে। ইতোমধ্যে এর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশনকারীরা আদালতের দারস্থ হলে আদালত আগামী ২৪ ঘন্টার মধ্যে রেলওয়েকে পিটিশনকারী ৪১ জনের পদ সুরক্ষিত রাখার বিষয়টি অবহিত করতে বলেন অন্যথায় গার্ড গ্রেড—২ পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দেন। আদালত এ ব্যাপারে পরবতীর্ শুনানীর তারিখ আগামী ১৩ জুলাই ২০২২ ধার্য্য করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির