ঢাকা ২৮ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রেলওয়ের বেতন অব্যবস্থাপনায় রেকর্ড গড়লেন বর্তমান রেলপথ মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  2:27 PM

news image

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে রেলওয়ের শ্রমিক—কর্মচারীদের যথাসময়ে বেতন না পাওয়ার ঘটনাকে অমানবিক উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।১৩ ফেব্রুয়ারি ২০২২ রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে কখনোই বেতন নিয়ে রেলওয়ের শ্রমিক—কর্মচারীদের চিন্তা করতে হয়নি। কিন্তু বর্তমান রেলপথ মন্ত্রীর অধীনস্ত রেলপথ মন্ত্রণালয়ের সময়ে এসে সে রেকর্ড ভেঙ্গে গিয়েছে। গত দুই বছর যাবত মাস শেষে বেতনের জন্য রেলওয়ের শ্রমিক—কর্মচারীদের তীর্থের কাকের মতে চেয়ে থাকতে হচ্ছে। বর্তমান উর্ধ্বগতির বাজারে যথাসময়ে বেতন না পেয়ে স্বল্পবেতনভোগী রেলওয়ে শ্রমিক—কর্মচারীদের পরিবার—পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েতে কর্মরত সকল ডিপার্টমেন্টে আইবাস++ জটিলতায় শ্রমিক—কর্মচারীরা জানুয়ারি/২২ মাসের বেতন আজ অবধি পাননি। রেলওয়ের ৩য়—৪র্থ শ্রেণীতে কর্মরত শ্রমিক—কর্মচারীদের পরিবারের সম্পূর্ণ ব্যয় এই বেতনের উপর নির্ভরশীল। ছেলেমেয়েদের পড়ালেখা, চিকিৎসা, ভরণপোষণ পুরোটাই নির্ভর করে বেতনের উপর। যথা সময়ে সেই বেতন পাওয়া না গেলে সবকিছুই এলোমেলো হয়ে যায়। বেতন পেতে বিলম্ব হওয়ায় বাকী দোকান, বাচ্চার টিউশান ফি সহ অসুস্থ পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় নির্বাহ করা দুরুহ হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, পূর্বের মেনুয়াল বেতন পদ্ধতি থাকা অবস্থায় কোন দিনও রেলওয়েতে নির্ধারিত তারিখের পর শ্রমিক—কর্মচারীদের বেতন নিতে হয়নি। কিন্তু আরো সুবিধার কথা বলে যে আইবাস++ সিস্টেম চালু করা হয়েছে সে আইবাস++ চালুর পর গত প্রায় দুই বছর যাবত শ্রমিক—কর্মচারীরা সঠিক সময়ে বেতন পাচ্ছে না, যা খুবই দুঃখজনক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একটি কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই শ্রমিক—কর্মচারীদের বেতন বিলম্বের চক্রান্ত করছে। আমরা অবিলম্বে এ সমস্যা সমাধানের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির