ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

রেলওয়ে পোষ্য সোসাইটির ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন রেলওয়ে মহাপরিচালক

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৪,  4:53 PM

news image

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির ২০২৪ সালের ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব কামরুল আহসান। ১ জানুয়ারি ২০২৪ সকাল ১০ টায় রেলভবনে তিনি ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ে পোষ্য সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মল্লিক, সহ—সভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সহ—সাংগঠনিক সম্পাদক লিমন সরকার, অর্থ সম্পাদক সোহেল হোসেন সাবু সহ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।

রেলওয়ে মহাপরিচালক কর্তৃক উদ্বোধনের পরে রেল ভবনের সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে নতুন বছরের প্রথম দিনই ক্যালেন্ডার বিতরণ করা হয়। এসময় রেলভবনে আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে রেলওয়ের সকল বিভাগ ও জেলায়ও রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে শ্রমিক—কর্মচারীদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির