ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রেলওয়ে পোষ্য সোসাইটির শোক বার্তা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  1:36 PM

news image

বাংলাদেশ রেলওেয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,এবং রেলওয়ে সংগ্রাম পরিষদের অন্যতম আহবায়ক আব্দুস সবুর আর নেই। আকষ্মিক হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সোমবার সকাল আনুমানিক ৯:০০ঘটিকায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মরদেহ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্রামের বাড়িতে আজ বাদ জোহর দাফন করা হবে।খ্যাতিমান শ্রমিক নেতা সবুর ভাই এর মৃত্যতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ সাইদুজ্জামান শিপন'র পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মরহুম আব্দুছ ছবুর ১৯৫২ সালের ৫ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খাসখামা কাজী বাড়িতে জন্ম গ্রহণ করেন। ১৯৭২ সালে রেলওয়ে ওয়ার্ক্সপে চাকুরির সুবাদে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য/নেতা হিসাবে আমৃত্যু শ্রমিক আন্দোলনের যুক্ত থেকে রেলের বিভিন্ন ঐতিহাসিক সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশ রেলওেয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের অন্যতম আহবায়ক হিসাবে ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনে নেতৃত্বের প্রথম কাতারে থেকেছেন।

ব্যাক্তিগত জীবন অত্যন্ত সদালাপী, অমায়িক এই শ্রমিক নেতা ৩ পুত্র সন্তানের জনক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির