ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয় রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির শামা ওবায়েদের সভাপতিত্বে অভিবাসন ইস্যুতে মতবিনিময় সভা নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস গণপূর্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ফ্ল্যাট-প্লট জালিয়াতি ও তথ্য পাচারের অভিযোগ সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব তলব দুদকের বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

রেলের ডিজি—চট্টগ্রামের জিএমের বিরুদ্ধে মামলা, বাদীকে বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২২,  5:02 PM

news image

রেল কর্মচারীদের পক্ষ নিয়ে গার্ড সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে বাদী আব্দুল কাইয়ূমকে। তিনি পূর্বাঞ্চল (ঢাকা) পরিবহন দপ্তরে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় কন্ট্রোল আদেশে সাময়িক বরখাস্ত করা হয় কাইয়ূমকে। রেল ভবনের এডিজি (ওপি) সর্দার শাহাদাত আলীর নির্দেশে (কন্ট্রোল আদেশ নম্বর ২০৬) পরিবহন কর্মকর্তা খায়রুল কবির এ আদেশ দেন।

এর আগে রেল কর্মচারী আব্দুল কাইয়ূম ৪০ জন গার্ডের পক্ষে বাদী হয়ে প্রশাসনিক আদালত ঢাকা (১) এ মামলাটি করেন। মামলার বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত আর কোনো নিয়োগ দেওয়া যাবে না বলে জানান আদালত। কিন্তু এরপরও ৯ জনকে কাজ করার অনুমতি দিলে আদালত অবমাননার দায়ে রেলের ডিজি, এডিজি, সংস্থাপন, মহাব্যবস্থাপক (পূর্ব) ও স্টেশনমাস্টারকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যার নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে আব্দুল কাইয়ূম বলেন, ‘আমাকে রেল ভবনে ডেকে এডিজি সর্দার শাহাদাৎ আলী ফোনে পরিবহন কর্মকর্তাকে (ঢাকা) নির্দেশ দিয়ে সাময়িক বরখাস্ত করেন।’

পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবিরের কাছে বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির