ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রেলের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  2:33 PM

news image

অদ্য ৬ আগস্ট ২০২২ই রোজ শনিবার বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি’র সভাপতি মো. মনিরুজ্জামান এক বিবৃতিতে রেলের ভাড়া বৃৃদ্ধির দাবি জানিয়ে বলেছেন, বাংলাদেশ রেলওয়ে দ্রুত, নিরাপদ, সাশ্রয়ী, আরামদায়ক, সেবামূলক রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা। দেশের যেকোন দূর্যোগপূর্ণ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দূরাবস্থা, মুদ্রামান হ্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশ^ বাজারের উঠানামার কারণে প্রতিনিয়ত যানবাহনের ভাড়া বৃদ্ধি করার দাবিতে সভা-সমাবেশ, বিক্ষোভ, প্রতিবাদ এমনকি বাস চলাচল বন্ধ করে একের পর এক ভাড়া বৃদ্ধির ফলে জীবনযাপন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয় বিদ্যুৎ, গ্যাস, জ¦ালানীসহ মিল কারখানার উৎপাদনকৃত মালামাল, দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি করা চিরাচরিত প্রথায় দাঁড়িয়েছে।

অথচ বাংলাদেশ রেলওয়ে, রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সকল সময়ে সাশ্রীয় ভাড়ায় যাত্রী ও মালামাল পরিবহন করে থাকে। যার ফলে প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিয়ে আসছে। জাতির কাছে পরিচিত হয় লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন রোড-ট্রান্সপোর্ট পরিবহন সংস্থা তাদের গাড়ী চলাচল বন্ধ রেখে সারাদেশের মানুষকে জিম্মি করে চলেছে। ভাড়া বৃদ্ধির দাবীতে আন্দোলন করে চলেছে। বাংলাদেশ রেলওয়ে তো তার ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে ভাড়া বৃদ্ধির দাবি করছে না।  

যুক্তিসঙ্গত কারণে ট্রেনের টিকিটের ভাড়া বর্তমান মূল্যের চেয়ে দ্বিগুণ করা উচিত। তারপরও দেখা যাবে রোড ট্রান্সপোর্ট পরিবহন থেকে কমপক্ষে ২০% কম ভাড়া নির্ধারণ করা হয়েছে। সকল পরিবহনের ভাড়ার মধ্যে সামঞ্জস্য থাকা উচিত বলে মনে করি। নতুবা রেলের লোকসানের পরিমান বর্তমানে যা আছে তার থেকে আরও যোগ হবে প্রায় ৪৫% শতাংশ। এ অবস্থা থেকে রেলওয়েকে লোকসানের হাত থেকে রক্ষার্থে ট্রেনের ভাড়া বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির