ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শনিবার থেকে

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৩,  4:45 PM

news image

যাত্রীদের সুবিধার্থে শনিবার (১ এপ্রিল) থেকে ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগে পাঁচদিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত।

বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে, আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল তারিখে ৫-১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামী ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ১ এপ্রিল থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।

তিনি বলেন, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের সময়সূচী অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির