ঢাকা ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অবশেষে বদলি হলেন চট্টগ্রাম বিআরটিএ'র গডফাদার মাসুদ আলম মধ্যপ্রাচ্যে যুদ্ধ : চার বছরের রেকর্ড ভাঙল তেলের দাম ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে ফল নির্ধারণে বড় ভূমিকা ১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ১৫ জাহাজ যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিআরটিএ'র গডফাদার মাসুদ সিন্ডিকেটের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ পরিবহন মালিকরা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৩,  12:04 PM

news image

দীর্ঘ ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২১ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাস্থলের লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি রোববার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। 

জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশনে পৌঁছায় ৮টা ৩৫ মিনিটে। সেখান থেকে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত হয়ে বগিগুলো প্রায় ৪০০ মিটার যায়। এতে রেললাইনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে সাতটি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাকি ছয়টি বগি উদ্ধার করে ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর বেলা পৌনে ১১টার দিকে রেললাইন মেরামত সম্পন্ন হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। 

এ ঘটনায় রোববার রাত ২টা থেকে ময়মনসিংহ জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এবং গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে। 

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, লাইনচ্যুত ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ যায়। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত করতে সময় লেগেছে। 

ফাতেমা নগর স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির