ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে এবার একরাম হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০ ৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

৩ ঘণ্টা পর রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৪,  12:04 PM

news image

রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়। বর্তমানে রাজবাড়ীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া, রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত  বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। এরপর এই রুটে সব রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রাজবাড়ীতে থাকা উদ্ধারকারী রিজার্ভ ট্রেন দিয়ে মালবাহী ট্রেনটিকে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়। তিন ঘণ্টা পর রাজবাড়ীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পোড়াদহগামী লোকাল সাটল ট্রেনটি পাচুরিয়া রেলস্টেশন ছেড়ে এসেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির