বাঙালির বাংলাদেশ
আপডেট : রোববার, ১১ অক্টোবর ২০২৬

অবশেষে ট্রেনযাত্রায় অন্তঃসত্ত্বা মহিলাদের বড় স্বস্তি! 'লোয়ার বার্থ' নিয়ে বিরাট সিদ্ধান্ত রেলের

অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এবার বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অন্তঃসত্ত্বাদের আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। দীর্ঘদিনের এই সমস্যা থেকে শেষমেশ মিলল রেহাই।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ট্রেনের লোয়ার বার্থ বা নীচের সিটগুলি তাঁরা আগে থেকেই বুক করতে পারবেন। এ জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও জানানো যাবে আবেদন।

রেলওয়ে বোর্ডের তরফে এ জন্য সিআরআইএস (CRIS) ও আইআরসিটিসি (IRCTC)-কে টিকিট বুকিং পোর্টালগুলিতে দ্রুত এই সুবিধা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতদিন পর্যন্ত অন্তঃসত্ত্বা মহিলারা কেবল রেল কাউন্টারে গিয়েই নীচের বার্থের জন্য টিকিট বুক করতে পারতেন। এ জন্য একজন চিকিৎসক প্রদত্ত প্রেগনেন্সি সার্টিফিকেট জমা দিতে হত তাঁদের। তবে এ ছাড়াও, বয়স্ক নাগরিক ও ৪৫ ঊর্ধ্ব মহিলারা এই সুবিধা পেতেন। তবে বয়স্ক এবং ৪৫ ঊর্ধ্ব মহিলারা অনলাইনেই বুক করতে পারতেন তাঁদের টিকিট।

সম্প্রতি ১৬ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা পরই রেল বোর্ডকে অন্তঃসত্ত্বাদের জন্য অনলাইন বুকিংয়ের পরিষেবা চালুর নির্দেশ দেয়।

তবে অনলাইন বুকিংয়ের সুবিধা মিললেও ট্রেনযাত্রার সময়ে প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। চেকিংয়ের সময় বয়সের প্রমাণ বা চিকিৎসকের শংসাপত্র না দেখালে ১৯৮৯ সালের রেল আইনের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে আদালতের তরফে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অবশেষে ট্রেনযাত্রায় অন্তঃসত্ত্বা মহিলাদের বড় স্বস্তি! 'লোয়ার বার্থ' নিয়ে বিরাট সিদ্ধান্ত রেলের
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

অবশেষে ট্রেনযাত্রায় অন্তঃসত্ত্বা মহিলাদের বড় স্বস্তি! 'লোয়ার বার্থ' নিয়ে বিরাট সিদ্ধান্ত রেলের

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এবার বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অন্তঃসত্ত্বাদের আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। দীর্ঘদিনের এই সমস্যা থেকে শেষমেশ মিলল রেহাই।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ট্রেনের লোয়ার বার্থ বা নীচের সিটগুলি তাঁরা আগে থেকেই বুক করতে পারবেন। এ জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও জানানো যাবে আবেদন।

রেলওয়ে বোর্ডের তরফে এ জন্য সিআরআইএস (CRIS) ও আইআরসিটিসি (IRCTC)-কে টিকিট বুকিং পোর্টালগুলিতে দ্রুত এই সুবিধা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতদিন পর্যন্ত অন্তঃসত্ত্বা মহিলারা কেবল রেল কাউন্টারে গিয়েই নীচের বার্থের জন্য টিকিট বুক করতে পারতেন। এ জন্য একজন চিকিৎসক প্রদত্ত প্রেগনেন্সি সার্টিফিকেট জমা দিতে হত তাঁদের। তবে এ ছাড়াও, বয়স্ক নাগরিক ও ৪৫ ঊর্ধ্ব মহিলারা এই সুবিধা পেতেন। তবে বয়স্ক এবং ৪৫ ঊর্ধ্ব মহিলারা অনলাইনেই বুক করতে পারতেন তাঁদের টিকিট।

সম্প্রতি ১৬ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা পরই রেল বোর্ডকে অন্তঃসত্ত্বাদের জন্য অনলাইন বুকিংয়ের পরিষেবা চালুর নির্দেশ দেয়।

তবে অনলাইন বুকিংয়ের সুবিধা মিললেও ট্রেনযাত্রার সময়ে প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। চেকিংয়ের সময় বয়সের প্রমাণ বা চিকিৎসকের শংসাপত্র না দেখালে ১৯৮৯ সালের রেল আইনের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে আদালতের তরফে।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত