বাঙালির বাংলাদেশ
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড, ধর্মের নাম ব্যবহার করে ষড়যন্ত্র, দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং দলকে বিভক্ত করার অপচেষ্টার অভিযোগে ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য  অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার দলটির এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতিমালা অনুযায়ী ওই দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলের ঐক্য, সংহতি ও আদর্শ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কানাডাপ্রবাসী মেয়ের অসুস্থতার কারণে ১০ থেকে ২০ দিনের জন্য কানাডা যাচ্ছেন। তার অনুপস্থিতিতে আমিনুল ইসলাম সেলিম এ দায়িত্ব পালন করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড, ধর্মের নাম ব্যবহার করে ষড়যন্ত্র, দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং দলকে বিভক্ত করার অপচেষ্টার অভিযোগে ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য  অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার দলটির এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতিমালা অনুযায়ী ওই দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলের ঐক্য, সংহতি ও আদর্শ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কানাডাপ্রবাসী মেয়ের অসুস্থতার কারণে ১০ থেকে ২০ দিনের জন্য কানাডা যাচ্ছেন। তার অনুপস্থিতিতে আমিনুল ইসলাম সেলিম এ দায়িত্ব পালন করবেন।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত