বাঙালির বাংলাদেশ

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহণে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাসটির রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলের ওই গ্যারেজে নেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে জবি শিক্ষার্থীদের পরিবহণে ব্যবহৃত বাসটিতেও। আগুন লাগার পর গ্যারেজের কর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক তারেক বিন আতিক বলেন, আমরা গতকাল সার্ভিসিংয়ের জন্য বাসটি গ্যারেজে পাঠিয়েছিলাম। পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এ সময় মেরামতের কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সকালে বাজারের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তারা আমাকে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ করা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহণে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাসটির রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলের ওই গ্যারেজে নেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে জবি শিক্ষার্থীদের পরিবহণে ব্যবহৃত বাসটিতেও। আগুন লাগার পর গ্যারেজের কর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক তারেক বিন আতিক বলেন, আমরা গতকাল সার্ভিসিংয়ের জন্য বাসটি গ্যারেজে পাঠিয়েছিলাম। পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এ সময় মেরামতের কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সকালে বাজারের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তারা আমাকে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ করা যাবে।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত