ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলকৃত ভূখণ্ডকে পুড়িয়ে ছাই করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে দখলদারদের সিনাই মরুভূমিতে উদ্বাস্তু হতে হবে বলেও সতর্ক করেছেন বাহিনীটির মুখপাত্র।
পার্সটুডের এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এ হুঁশিয়ারি দেন।
বার্তায় তিনি বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো হামলা হলে দেশটির তরুণ বিজ্ঞানীরা দ্রুত তা পুনর্নির্মাণ করতে সক্ষম হবেন। তবে এ ধরনের হামলার জবাবে দখলকৃত ভূখণ্ডকে চিরতরে পুড়ে ছাই হয়ে যাওয়া ভূমিতে পরিণত করা হবে এবং দখলদারদের সিনাই মরুভূমিতে উদ্বাস্তু হতে হবে।
হুঁশিয়ারি দিয়ে মোহেব্বি আরও বলেন, বিশ্ব দেখবে, কী ঘটতে যাচ্ছে।
ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার সম্ভাবনাকে কেন্দ্র করে দেওয়া এ বক্তব্যে কঠোর পাল্টা পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে আইআরজিসি।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত