বাঙালির বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে তৃতীয় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। দুই দেশের মোট চারটি ভেন্যুতে আয়োজিত হবে বৈশ্বিক এই টুর্নামেন্ট।

বাংলাদেশ ও নেপালের চার ভেন্যু হলো— চট্টগ্রাম, সিলেট, কীর্তিপুর ও মূলপানি। পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল (৪ ফেব্রুয়ারি) এবং ফাইনাল ম্যাচ (৬ ফেব্রুয়ারি) আয়োজন করবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রথম পর্বের গ্রুপ স্টেজের পর সেরা দলগুলোকে নিয়ে আয়োজিত হবে দুই গ্রুপের ‘সুপার সিক্স’ পর্ব। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

এর আগের দুটি আসরেই (২০২৩ ও ২০২৫) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ভারত পড়েছে 'এ' গ্রুপে, যেখানে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল।

'বি' গ্রুপে রয়েছে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। 'সি' গ্রুপে রয়েছে আয়োজক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অপরদিকে 'ডি' গ্রুপে লড়াই করবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

আগামী ২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রথম দিনে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া-নাইজেরিয়া। একই দিনে মূলপানিতে শ্রীলঙ্কা লড়বে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং ইংল্যান্ড মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে তৃতীয় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। দুই দেশের মোট চারটি ভেন্যুতে আয়োজিত হবে বৈশ্বিক এই টুর্নামেন্ট।

বাংলাদেশ ও নেপালের চার ভেন্যু হলো— চট্টগ্রাম, সিলেট, কীর্তিপুর ও মূলপানি। পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল (৪ ফেব্রুয়ারি) এবং ফাইনাল ম্যাচ (৬ ফেব্রুয়ারি) আয়োজন করবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রথম পর্বের গ্রুপ স্টেজের পর সেরা দলগুলোকে নিয়ে আয়োজিত হবে দুই গ্রুপের ‘সুপার সিক্স’ পর্ব। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

এর আগের দুটি আসরেই (২০২৩ ও ২০২৫) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ভারত পড়েছে 'এ' গ্রুপে, যেখানে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল।

'বি' গ্রুপে রয়েছে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। 'সি' গ্রুপে রয়েছে আয়োজক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অপরদিকে 'ডি' গ্রুপে লড়াই করবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

আগামী ২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রথম দিনে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া-নাইজেরিয়া। একই দিনে মূলপানিতে শ্রীলঙ্কা লড়বে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং ইংল্যান্ড মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত