সৌদি আরব থেকে নিজেদের কিছু কূটনীতিক ও তাদের পরিবারকে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবারও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদিতে তিনজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে কূটনীতিক ও তাদের পরিবারকে সৌদি ছাড়তে বলেছে মার্কিন সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট বলেছেন, “আমাদের কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা সবার আগে।” রাজধানী রিয়াদের দূতাবাস ও সৌদির অন্যান্য জায়গায় থাকা কনস্যুলেটগুলোর বিভিন্ন স্তরের কূটনীতিক এই নির্দেশনার আওতায় পড়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় এ ঘোষণা দিলো যখন এনবিসি ও এএফপির মতো সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল যুক্তরাষ্ট্রের আরব আমিরাত, জর্ডান, কাতার এবং বাহরাইনের দূতাবাসের কূটনীতিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে। অপরদিকে নিউইয়র্ক টাইমস দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও যুদ্ধ শুরু করতে যাচ্ছেন।
ইয়েমেনের এডেনে হুথিদের হামলার পর শক্তিশালী বিস্ফোরণ
তবে মুখপাত্র টমি পিগোট সৌদি বাদে অন্যান্য দেশ থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার খবরকে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছেন।
গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে একে-অপরের অবকাঠামো ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরমধ্যে হুথিরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। শুধুমাত্র রিয়াদ বিমাবন্দরেই হুথিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন।
গতকাল হুথিরা দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় চালায়। এতে একজনের মৃত্যু হয়। অপরদিকে একটি তেল পরিশোধনাগারে হামলায় প্রাণ যায় আরও দুজনের।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত