লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের স্বাক্ষরিত এক পত্রে গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে তাঁকে এ পদে মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে আব্দুর রহিম বসুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক করা হয়।
ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় সাইফুল ইসলামের নেতৃত্বে তাঁর ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকদের শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সংশ্লিষ্ট বেসিক ইউনিয়ন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন (ITF)-এর সঙ্গে affiliated একটি শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় লালমনিরহাটের পরিবহন শ্রমিকদের মধ্যে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত