বাঙালির বাংলাদেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেয়া সম্ভব ছিল না। নির্বাচনীব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। বিত্তবান নয়, জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা আছে, এমন মানুষদের নির্বাচন করার মতো সুযোগ তৈরি করে দেওয়া উচিত।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেয়া সম্ভব ছিল না। নির্বাচনীব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। বিত্তবান নয়, জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা আছে, এমন মানুষদের নির্বাচন করার মতো সুযোগ তৈরি করে দেওয়া উচিত।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত