বাঙালির বাংলাদেশ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষায় গুরুত্ব রাষ্ট্রপতির

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি এবং একাধিক ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য অর্জনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে বিষয় দুটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা তাদের বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, পাঠ্যক্রম ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয় লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি। এ সাফল্যের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাঁদের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় দুটির প্রতিনিধিরা প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারাররা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষায় গুরুত্ব রাষ্ট্রপতির
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষায় গুরুত্ব রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি এবং একাধিক ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য অর্জনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে বিষয় দুটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা তাদের বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, পাঠ্যক্রম ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয় লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি। এ সাফল্যের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাঁদের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় দুটির প্রতিনিধিরা প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারাররা উপস্থিত ছিলেন।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত