বাঙালির বাংলাদেশ
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর)।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২ টায় জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন।

‎‎শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপরাসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদ্বয় শপথ বইয়ে সই করবেন এবং তাদের আনুষ্ঠানিক সংসদীয় কার্যক্রম শুরু হবে।
‎
‎উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭টি ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।
‎
‎অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর)।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২ টায় জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন।

‎‎শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপরাসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদ্বয় শপথ বইয়ে সই করবেন এবং তাদের আনুষ্ঠানিক সংসদীয় কার্যক্রম শুরু হবে।
‎
‎উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭টি ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।
‎
‎অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত