সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে এলাকায় প্রশংসিত হচ্ছেন রাজশাহীর বাঘা উপজেলার কৃতী সন্তান রথীন্দ্রনাথ দত্ত। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই মানবসেবার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন রথীন্দ্রনাথ দত্ত। কর্মজীবনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পরও নিজ এলাকার মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়বদ্ধতা এতটুকু কমেনি। ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোকে তিনি জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছেন।
এলাকাবাসী জানান, বাঘা উপজেলার রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাঁদের শিক্ষাজীবন এগিয়ে নিতে নিয়মিত সহযোগিতা করে আসছেন তিনি। তাঁর সহায়তায় ইতিমধ্যে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাচ্ছেন। এ ছাড়া দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবেও নিজ সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ান তিনি।
বাঘা উপজেলার সচেতন ও সাধারণ মানুষের মতে, পদ-পদবির ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার মধ্য দিয়ে রথীন্দ্রনাথ দত্ত এলাকায় একজন মানবিক ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর তাঁর এই জনকল্যাণমুখী প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত