আজকের খবর
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি যা দিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। তৃতীয় কোনো দেশে হস্তক্ষেপ এড়াতে এটি ভারতের ঐতিহ্যগত চর্চা।স..
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া..
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের কিছু অভিযোগ আছে। এ বিষয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি।তিনি বলেন, সব কিছু সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই। একই সঙ্গে কারও নির্দেশে এসব অপরাধে র্যাব আর জড়িত হবে না সেটি ..
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।এর আগে, অভিনেত্রী শমী কায়সারকে উত্তরা ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।এর আগে সৈয়দ হাসান মাহম..
সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে..
ব্রাজিল–আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দরে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসেছে চারটি জাহাজ। জাহাজগুলো এমন সময় বন্দরে এলো, যখন বাজারে বোতলজাত সয়াবিনের সংকট চলছে। এদিকে সোমবার (৯ ডিসেম্বর) এই তেল সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার।ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ায় বা..
পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। ড. মোমেন গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের..
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এ ছাড়া ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এবং চৌধুরী জাফরুল্লাহ সরাফাতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে গতকাল..
জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।এর আগে গত ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা ..
পঞ্চগড়ে অগ্রহায়নের শেষ সপ্তাহেই যেন শীত জেঁকে বসেছে। দুই দিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে অনুভব হচ্ছে বরফের শীত। তাপমাত্রা কমে আসায় কনকনে শীতের প্রকোপে জর্জরিত হয়ে পড়েছে উত্তরের হিমালয়ের জেলা পঞ্চগড়ের মানুষ। গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।সোমবার (..
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। এ সাপের কামড়ে গত দেড় মাসে তিন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে কৃষকরা জমি থেকে ফসল তুলতে ভয় পাচ্ছেন। ফলে আতঙ্কে দিন কাটছে চরাঞ্চলবাসীর।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশপুর, মহিদাপুর, দে..
রিয়াল মাদ্রিদের সঙ্গে গত মৌসুমে চুক্তির সমঝোতা করে ফেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে বরণ করতে লস ব্লাঙ্কোসদের ড্রেসিংরুমে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। চুক্তির দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সম্যান এমবাপ্পের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া হয়নি। ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম..
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ সোমবার সকালে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচ..
ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশের। ফলে সোমবার (০৬ মার্চ) শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেল..
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুনরায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে রাজধানীর নিউমা..
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের পরপর ভোর ৫টা ৫৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কিছুক্ষণ নীরব..
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহ..
পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সেনাদের জোরদার এই হামলার মুখে ডনবাসের লুহানস্ক অঞ্চল থেকে পিছু হটতে হতে পারে ইউক্রেনীয় সেনাদের। শুক্রবার (২৭ মে) এমন তথ্যই জানিয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি। শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।..
শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ে। জেলায় সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়লেও সকাল ১০টার পর বাড়তে থাকে তাপমাত্রা।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত..
চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৩ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বে..