আজকের খবর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই।জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা ..
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।জানা গেছে, বৈরী আবহাওয়া, মুষল ধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে যায়। এসময় নৌ দুর্ঘ..
দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪২ হাজার টাকায় নেমে এসেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) যা ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।বুধবার (২৯ এপ্..
নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কে টিকিয়ে রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং এ বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে সহযোগিতা করার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে জারি ক..
সকাল থেকে বৃষ্টির কারণে কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। ফলে বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তিতে দিনের শুরু হয়েছে ঢাকাবাসীর।বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজধানীর মা..
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহের পরিবারের পক্ষ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। হিশামের ভাই সিবিএস নিউজকে জানিয়েছেন, হিশামের অস্বাভাবিক আচরণ নিয়ে তারা আগেই পুলিশকে সতর্ক করেছিলেন।হিশামের ২২ বছর বয়সী ভাই আ..
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।গত সপ্তাহেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আশা ছিল। তবে সেই সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর গত রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। দফায় দফায় ওঠানামার প..
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তিনজন হলেন- পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।স্থানীয়রা জানান, ভোর ৪..
আজ সোমবার (২৭ এপ্রিল), শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় আবুল কাশেম ফজলুল হককে অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিশিষ্ট নেতা হিসেবে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভ..
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সফরে খাল খনন কর্মসূচি, যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি।সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিন..
আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, ভ্রমণের তথ্য গোপন করার। যদিও দুদিন তারা ছিলেন ব্রাজিলে, খেলতে নেমেছিলেন ম্যাচও। এরপর হুশ ফেরে ব্রাজিলের কর্মকর্তাদের। খেলার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর এসে বন্ধ করে দেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।এই ম্যাচটি কি আবার হবে নাকি সব পয়েন্ট দেওয়া হবে আর্জেন্টিনাকে,..
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার এ তথ্য নিশ্চিত করেন।প্রবীর কুমার জানান, রোববার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম শ..
দেশি-বিদেশি ব্যাংক থেকে নেয়া ঋণের বিপরীতে সরকারের গ্যারান্টির পরিমাণ বাড়ছে। গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরে ব্যাংক গ্যারান্টির পরিমাণ বেড়েছে ১৮ হাজার ৭৬৬ কোটি টাকা। সবচেয়ে বেশি ব্যাংক গ্যারান্টি দিতে হয়েছে বিদ্যুৎ বিভাগে। এই বিভাগের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিদ্যুৎ প্রকল্পের ..
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘুষখোরদের বিরুদ্ধে বক্তব্য দেন তখন তারা কোনো কথা বলতে পারে না, প্রতিবাদ করার সাহস পায় না। কিন্তু আমি যখন ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলি তখন চোরের দল আমার বিরুদ্ধে প্রত্রিকায় বিবৃতি দেয়, হুমকি দেয়, মানববন্ধন ..
রাজধানী ঢাকার সড়কের দুই ধারে ফুটপাথ পথচারীদের চলাচলের নির্মাণ করা হয়েছে। অথচ ঈদের বাজারের দখলে চলে গেছে বেশিরভাগ ফুটপাথ। মতিঝিল, পুরান ঢাকা, নবাবপুর, বংশাল, গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন মোড়, হাইকোর্টের মোড়, মালিবাগ, ..
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে দেশে। তবে যে হারে আমদানি হচ্ছে সে অনুযায়ী রপ্তানি, রেমিট্যান্স আয় বাড়েনি। যার প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যে। বাড়ছে ঘাটতির পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) ওপর করা হালনাগাদ প্রতিবেদনের ..
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।বুধবার (১৯ জানুয়ারি) তিনি জনস্বার্থে এই আবেদন করেন। এতে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপত..
প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে সংক্রমণ অতিদ্রুত ছড়িয়ে পড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ১৪ জানুয়ারি একদিনে সর্বোচ্চ ৩৩ লাখ ৭১ হাজার ১..
গত বৃহস্পতিবার জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে তিন ফরম্যাটেই জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এরপর আলোচনা তুঙ্গে, আগামী ডিসেম্বর পর্যন্ত এ চুক্তির মেয়াদে কিন্তু ৩০ এপ্রিল পর্যন্ত খেলার বাইরেই থাকবেন সাকিব। তার ওপর টেস্ট খেলতে না চাওয়ার আবদার জানিয়েছেন আগে..
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঙালির বাংলাদেশের, পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ ঈদ মোবারক’৷ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি৷ পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতি..