আজকের খবর
এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নাছির উদ..
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ।রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির ..
অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘদিনের তীব্র গরমের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে।রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ..
বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (রোববার) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার..
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম সারোয়ার মিলন আর নেই। রোববার (২৬ এপ্রিল) ভোর রাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি বাসাতেই শ..
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় থাকা মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন তিনি। ট্রুথ সোশ্য..
হোয়াইট হাউজের সাংবাদিকদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতের ওই আয়োজনে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ ঘটনার পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন ট্রাম্প। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা হতে পারে, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না?জবাবে ট্রাম্..
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্..
বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।..
হজ মৌসুম উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এই ধর্মীয় আয়োজনে ইরানি হাজিদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাদের আমন্ত্রণ জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি ও আতিথেয়তা করার অধীর আগ্রহ প্রকাশ করেছে সৌদি।শুক্রবার (২৪ এপ্রিল) হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের ন..
ইয়েমেনে চলমান লড়াইয়ে প্রায় ২ হাজার শিশুযোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের এই দেশটির যুদ্ধক্ষেত্রে এই বিপুল সংখ্যক শিশুযোদ্ধা প্রাণ হারায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে রোববার (৩০ জানুয়ারি) ..
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের দলীয় কাউন্সিলররা তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করেন।উল্লেখ্য, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করতে কাউন..
বহিরাগতের প্রবেশে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থীদের বহিরাগত নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ঘোষণা দেন। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ‘জিরো ..
আর কয়েকদিন পরই শুরু হচ্ছে রমজান। মুসলমানদের সর্বোত্তম এ মাস উপলক্ষে ৪০টি পণ্যের পাইকারি ও খুচরা মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এসব পণ্যের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, সবজি, ফল, ডিম, মুরগি। রমজানে কৃষিপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে গতকাল বুধবার ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে..
গত বছরের ১৪ জুন অকাল মৃত্যু ঘটে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। মৃত্যুর পর তার ওপর ওপর বায়োপিক তৈরির কথা শোনা যাচ্ছে অনেকদিন ধরে। তবে সেখানে আপত্তি জানিয়েছেন সুশান্তের বোন প্রিয়াংকা সিং।ভাইয়ের সঙ্গে পুরনো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সুশান্তের বোন প্রিয়াংকা সিং লিখেছেন, অন্তত ন্যায়বিচার..
বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। যেখানে সুযোগ পেয়েছেন ৩৮ বছর বয়সী তারকা ডিফেন্ডার দানি আলভেজ। তবে ইনজুরির কারণে দলে নেই নেইমার জুনিয়র।ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুইটির জন্য ঘোষিত দলে খুব বেশি পরিবর্তন আনেননি ব্রাজিল কোচ। বাদ পড়াদের মধ্য..
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা করে। ১০০ টাকা ছুঁয়েছে বেগুনের কেজি। সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। মাছ, আলু, পেঁয়াজের দামেও পরিবর্তন আসেনি।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ব..
জাতীয় সংসদে অর্থবিল বিল-২০২২ পাস হয়েছে। সেবার ক্ষেত্রে ই-টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) যুক্ত করে রিটার্ন দাখিলের যে বাধ্যবাধকতা ছিল অর্থবিলে তাতেও ছাড় দেয়া হয়েছে। কেবল ব্যক্তি-শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং আমদানি শুল্ক সংক্রান্ত বিদেশ..
ভোজ্যতেলের অনিয়ন্ত্রিত বাজার নিয়ন্ত্রণ করতে নতুন পথে হাঁটছে সরকার। রমজানের আগেই দেশের বাজারে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল সরবরাহে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি পদক্ষেপ চেয়েছে। যার অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অ..
চট্টগ্রামে নতুন করে আরও ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৯..