ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আউটসোর্সিং বাতিল ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর স্মারকলিপি পেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  11:29 AM

news image

ঠিকাদারের মাধ্যমে রেল কর্মচারী নিয়োগ ব্যবস্থা বাতিল ও অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে রেল ভবন চত্বরে রেলওয়ে  শ্রমিক লীগ  রাজশাহী এক সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালী খান, কেন্দ্রীয় অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাজশাহী শাখার সভাপতি জহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার আলী। সমাবেশে বক্তাগণ শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ঠিকাদারদের মাধ্যমে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা হলে যারা যুগ যুগ ধরে রেলে  অস্থায়ী কাজ করছেন তাদের বঞ্চিত করা হবে। সমাবেশ শেষে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এর কাছে একটি স্মারকলিপি দেয়া হয়

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির