ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

টিকিট কাটা নিয়ে মহিলাদের মধ্যে মৃদু হাতাহাতি - জিএম রাজশাহী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  3:23 PM

news image

 ৮ মার্চ ২০২৩ রাজশাহী স্টেশনে টিকেট ক্রয়ে অস্বাভাবিক ভীড় পরিলক্ষিত হয়েছে। সবাই শনিবারের টিকেট চাচ্ছেন। একজন জানালেন তিনি ঢাকায় চাকুরী করেন, ৭ তারিখ চলে এসেছেন বৃহস্পতিবার ম্যানেজ করে ৪ দিন ছুটি ভোগ করবেন। কেমন যেন ঈদের ছুটির ফ্লেভার পাওয়া যাচ্ছে। মহিলাদের লাইনে টিকেট কাটা নিয়ে দুই মহিলার মধ্যে মৃদু হাতাহাতি হয়ে গেল। হাতাহাতি শেষে আমাকে সামনে পেয়ে তম্মধ্যে একজন চিৎকার করে কি যে বললেন বুঝতে পারলাম না, তবে গালি হতে পারে। তবে রোহনপুরের যাত্রিগণ অনেকেই এনআইডি কার্ড না নিয়ে এসে সমস্যায় পড়েছেন। তাদের কে স্টান্ডিং টিকেট দেয়া হলো। রেজিস্ট্রেশনকে যাত্রীদের নাজেহাল হিসেবে আখ্যায়িত করলেন এক ভদ্রলোক। আমি তাকে মাত্র তিন মিনিটে রেজিস্ট্রেশন করে দিয়ে, নাজেহাল শব্দটি কম কম ব্যবহারের পরামর্শ দিলাম। এসি কাউন্টারে টিকেট প্রত্যাশী লোক না থাকায় যে ট্রেনগুলো কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে, সে সমস্ত ট্রেনের যাত্রীদের ডেকে এনে টিকেট দেয়া হলো। কয়েকজন যাত্রী টিকেট refund করে অল্প টাকা ফেরৎ পেয়ে বড়ই মনোকষ্টে আছেন মনে হলো। আজকে তিনটি help desk চালু ছিল, যাত্রিগণের ভীড় লক্ষনীয়। ক্লিনারদের ডেকে বেশ কিছু জায়গায় পরিস্কার করালাম। বিকেল ৩/৪৫ ঘটিকায় পদ্মা এক্সপ্রেস ট্রেন ঘুরে ঘুরে দেখলাম। একজন প্রসাব করে ওয়াশ রুমে পানি না ঢালায় গন্ধে টেকা মুশকিল। পানি ঢালায় গন্ধ দূর হলো। কয়েকজন মহিলা যাত্রী ভিড়ের উছিলায় এসিতে থাকার আবদার করলেন, রাখা সম্ভব হয়নি। কয়েকজন স্বেচ্ছায় এসে টিটিই এর নিকট টিকেট চাইলেন। পদ্মা ছেড়ে গেল। এক পুরুষ তার স্ত্রীসহ দৌড়াচ্ছেন যদি ট্রেন ধরা যায়, না পারলেন না, এক মিনিটের জন্য বিরাট সমস্যায় পরলেন, কিভাবে টাঙ্গাইল যাবেন ?  আমরা স্টেশন থেকে বেরিয়ে পরলাম, এখন বিকেল ৪/২৫ ঘটিকা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির