ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

টিটিই শফিকুল নির্দোষ,ডিসিও নাসির শোকজ,হুকুমদাতা অবুঝ শিশু ! মোঃ মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২২,  7:09 PM

news image

রেলপথ মন্ত্রীর আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় জরিমানা করা আলোচিত টিটিই শফিকুল ইসলাম তদন্ত কমিটি কতৃক সম্পূর্ণ নির্দোষ প্রমানিত হওয়ায় তদন্ত কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির 

মোঃ মনিরুজ্জামান মনির বলেন টিটিই  শফিকুল ইসলাম নির্দোষ তাকে  বরখাস্তকারী  ডিসিও নাসির উদ্দিনকে শোকজ করা হয়েছে। কিন্তু ঘটনার মুল ব্যাক্তি হুকুমদাতার বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে বরখাস্তের হুকুমদাতা কি অবুঝ শিশু?  

   তিনি বলেন বিনা টিকিট এর যাত্রীকে বরখাস্ত করা আলোচিত টিটিই শফিকুল ইসলামকে পাকশী বিভাগীয় রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা( ডিসিও) নাসির উদ্দিন কার হুকুমে বরখাস্ত করেছেন দেশবাসীর নিকট পরিস্কার হয়ে গেছে। দেশবাসী মিডিয়া কর্মীসহ সকলেই জানেন ডিসিও নাসির উদ্দিন কার হুকুমে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করেছেন তার পরেও তার বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হুকুমদাতার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন করার দাবি জানাচ্ছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির