ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রেন পরিচালক চিকিৎসক এর ভূমিকায় প্রশংসিত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪,  1:18 PM

news image

ট্রেন পরিচালক মোঃ খালেদ মোশারেফ চলন্ত ট্রেনে চিকিৎসক এর ভূমিকা পালন করায় যাত্রীদের নিকট প্রশংসিত। গত কাল ১৮ অক্টোবর/২৪ শুত্রুবার ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের কর্তব্যরত ট্রেন পরিচালক খালেদ মোশারেফ ট্রেনে কর্মরত অবস্থায় ট্রেন পরিদর্শন কালে জানতে পারেন একজন অসুস্থ রুগী  ব্যাথায় চিৎকার করছে, তার চিৎকারে আশেপাশের যাত্রীদের মাঝে হৃদয়বিদারক চিত্র ফুটে। অসুস্থ রুগীকে সময়মত ইনজেকশন দিতে না পারলে রুগী আরও অসুস্থ হয়ে পড়ার আশংকায় রুগীর চিৎকার এবং তার সাথে থাকা পরিবারের সদস্যদের মধ্যে বিষন্নতা দেখা দেয়। এসময় ট্রেন পরিচালক তার পরিবারের লোকজনের সালে কথা বলে জানতে পারেন  আজকেই তিনি ময়মনসিংহ থেকে  ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছেন এবং  এখনই একটি ইনজেকশন পুশ করার সময় কিন্তু চলন্ত ট্রেনে ডাক্তারের সেবা পাবে কি ভাবে।বিষয়টি ট্রেন পরিচালক  খালেদ মোশারেফকে ময়মনসিংহ হেডকোয়ার্টারের সিনিয়র টিটিই জনাব  জামাল আহমেদ এবং অন ডিউটি  স্টুয়ার্ড ম্যানেজার নজরুল ইসলাম জানালে তিনি রুগীর নিকট গিয়ে তার নির্ধারিত সময়েই যে ইনজেকশনটি পুশ করার কথা সেই ইনজেকশনটি পুশ করেন। তার চিকিৎসক এর ভূমিকায় অশ্রুসিক্ত রুগী এবং সকল যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করে। যাত্রীরা বাংলাদেশ রেলওয়েকে এবং ট্রেন পরিচালক খালেদ মোশারেফকে  ধন্যবাদ জানান, ধন্যবাদ জানান সকল কর্তব্যরত স্টাফকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির