ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রেলওয়ের হাজার হাজার পেনশন হোল্ডারদের কেন্দ্রীয় করণের নামে হয়রানির সিদ্ধান্ত প্রত্যাহার করুন : মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  1:18 PM

news image

বাংলাদেশ রেলওয়ের পেনশন হোল্ডার কর্মকর্তা—কর্মচারীদের অবসরকালীন ভাতা পশ্চিমাঞ্চল (রাজশাহী) হতে পূর্বাঞ্চলে (চট্টগ্রাম) কেন্দ্রীয় করণের সিদ্ধান্তকে হয়রানিমূলক দাবি করে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির ।

আজ ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তিনি।মনিরুজ্জামান মনির বলেন, গত ৭ ফেব্রুয়ারি ২০২২ রেলওয়ের অর্থ বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে এক ভাচুর্য়াল সভায় পেনশন হোল্ডার কর্মকর্তা—কর্মচারীদের অবসরকালীন ভাতা পশ্চিমাঞ্চল (রাজশাহী) হতে পূর্বাঞ্চলে (চট্টগ্রাম) কেন্দ্রীয় করণের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে পশ্চিমাঞ্চলের পেনশন হোল্ডারের সংখ্যা প্রায় ১৭ হাজার ৩০০। তাদের মধ্যে বেশির ভাগই অসুস্থ্য, বৃদ্ধ—বৃদ্ধা, প্রতিবন্ধী। কেন্দ্রীয় করণের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পেনশন সংক্রান্ত যে কোন সমস্যার জন্য তাদেরকে চট্টগ্রামে যেতে হবে। বৃদ্ধ বয়সে তাদের পক্ষে যাওয়া আসা করা অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার। ইতিমধ্যে এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ায় পেনশন হোল্ডাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বড় কোন কারণ ছাড়াই হঠাৎ কেন্দ্রীয় করণের এ সিদ্ধান্ত শুধুই পেনশন হোল্ডাদের ভোগান্তি বাড়াবে বলে আমরা মনে করি।

তিনি বলেন, পেনশন হোল্ডাদের সুবিধার্থে পে—পয়েন্ট যখন বিভাগীয় পর্যায়ে নেওয়া উচিত তখন তা না করে কেন্দ্রীয় করণের এমন হঠকারি সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে। অবিলম্বে রেলওয়ের অর্থ বিভাগ কতৃর্ক কেন্দ্রীয় করণের এ সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি কেন্দ্রীয় ভাবে নয় বিভাগীয় পর্যায়ে পে—পয়েন্ট চালুর অনুরোধ করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির