ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সময় মতো কোনো ট্রেনই পৌঁছাতে পারছেনা চট্টগ্রামে

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২,  11:30 AM

news image

চট্টগ্রাম থেকে প্রতিদিন ছেড়ে যায় ১৪টি ট্রেন, আবার ফিরেও আসে। তবে গত কয়েকদিন ধরে কোনো ট্রেনই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছছে না, ফিরেও আসছে না নির্দিষ্ট সময়ে। প্রতিটি ট্রেনে এভাবে দেরি হচ্ছে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। আখাউড়া-টু-লাকসাম ডাবল লেনের সংস্কার কাজের কারণে এই দেরি বলে জানা গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কন্ট্রোলার (সিটিএনএল) আবু বক্কর জানান, এক সপ্তাহের জন্য এ ভোগান্তির শিকার হবেন যাত্রীরা।

জানা যায়, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের কাজ চলছে। ফলে এখন সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল করছে। এ লাইনে ট্রেনের স্বাভাবিক গতি ৮০ কিলোমিটার।

কিন্তু এখন ট্রেন চালাতে হচ্ছে সর্বোচ্চ ৩০ থেকে ৬০ কিলোমিটার গতিতে। ফলে ট্রেন গন্তব্যে পৌঁছতে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে।

আবুল কাসেম নামে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বুধবার জানান, চাঁদপুর থেকে চট্টগ্রাম আসতে শুধু প্রায় ১ ঘণ্টা দেরি হয়েছে। বড়তাকিয়ায় সিঙ্গেল লাইন থাকার কারণে সূবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেনের গতি কমিয়ে ৪০-৫০ কিলোমিটার করা হয়েছে। এতেও প্রায় ২০-২৫ মিনিট দেরি হচ্ছে বলে জানা গেছে।

সপ্তাহজুড়ে ট্রেনের এমন দেরির সমাধান কবে হবে জানতে চাইলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। বিভাগীয় প্রকৌশলীর সাথে কথা বলা ছাড়া এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

বিভাগীয় প্রকৌশলী (১) এমএইচ মুকুল জানান, কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রথমত ২০ কিলোমিটার ব্লক থাকলেও এখন ৮ কিলোমিটার ব্লক রয়েছে। এতে ৫ মিনিটের বেশি দেরি হচ্ছে না। কয়েক দিনের মধ্যেই এ ব্লক তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির