ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরাসরি রেলওয়ের গার্ড গ্রেড-২ নিয়োগ আপাতদৃষ্টিতে বিদ্বেষপূর্ণ ও স্বেচ্ছাচারী : প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  3:30 PM

news image

আদালতের নির্দেশ অমান্য করে রেলওয়ের গার্ড গ্রেড-২ পদে সরাসরি নিয়োগ ও পদায়নকে আপাতদৃষ্টিতে বিদ্বেষপূর্ণ, স্বেচ্ছাচারী এবং বিচারিক চেতনার বিরুদ্ধে মন্তব্য করে বাংলাদেশ রেলওয়েকে শোকজ করেছে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকা।

গত ২৫ সেপ্টেম্বর ২০২২ প্রশাসনিক ট্রাইব্যুনাল--১, ঢাকা এর জেলা ও দায়রা জজ সদস্য শেখ ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।আদেশে এই রায়ের অনুলিপি প্রাপ্তির তারিখ থেকে ১৫ (পনের) দিনের মধ্যে দরখাস্তকারীদের গার্ড গ্রেড-২ পদে পদোন্নতি বিবেচনা করার জন্য এবং কোনও সরাসরি নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালে রেলওয়ে বিভিন্ন পদে কর্মরত মোট ১৭১ জনকে গার্ড গ্রেড-২ পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু তাদের নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগ প্রদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জনের পক্ষে আদালতে ৯৫/২০২১ মোকদ্দমা দাখিল করেন তেজগাঁও রেলওয়ে স্টেশনের ট্রেন সহকারী গ্রেড-২ মোঃ আব্দুল কাইয়ুম, মামলা পরিচালনা করেন এডভোকেট সৈয়দ আব্দুল্লাহ আল নাঈম। এর প্রেক্ষিতে আদালত নবনিয়োগের পূর্বেই তাদেরকে নিয়োগ প্রদানের আদেশ দেন। কিন্তু সে আদেশ অমান্য করে গত ২২/০৯/২০২২ইং তারিখে বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেড-২ পদে সরাসরি ৫৩ জনকে নিয়োগ প্রদান করে। এ প্রেক্ষিতে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকা উক্ত রায় প্রদান করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির