ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০ অস্ট্রেলিয়াকে সহজেই হারাল ব্রাজিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাঠপর্যায়ের ৪০ শতাংশ পদ শূন্য স্বাস্থ্য খাতে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০ চট্টগ্রাম থেকে নাজিরহাটে নিয়মিত ট্রেন চালুর দাবি ডেঙ্গুতে ৬জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১৯৪২ দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করলেন রাষ্ট্রপতি

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  8:14 PM

news image

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ধর্ষণের শিকার হয় শিশুটি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ১২ মার্চ মনির হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত রায় দেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির