চিলাহাটি থেকে ছাড়ার কথা থাকলেও খুলনায় রূপসা এক্সপ্রেস খুলনা রেলওয়ে ইয়ার্ডের ওয়াশপিটে লাইনচ্যুত হওয়ার পর রূপসা এক্সপ্রেস বর্তমানে খুলনায় অবস্থান করছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে যাত্রা শেষে খালি ট্রেনটি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ওয়াশপিটে নেওয়ার সময় রূপসা এক্সপ্রেসের দুটি বগির ১২টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি যাত্রীশূন্য থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রূপসা এক্সপ্রেসের আজ (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, ট্রেনটি এখনো খুলনায় অবস্থান করছে। ফলে চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ করছে। চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীদের রেলওয়ে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। See less

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত