বাঙালির বাংলাদেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কোটি-কোটি রেলযাত্রীর জন্য বিরাট সুখবর! সমস্ত ট্রেনের টিকিটের বিমা বাধ্যতামূলক, সুপ্রিম নির্দেশে স্বস্তিতে আমজনতা

ট্রেনের যাত্রীদের সুবিধার লক্ষ্যে, বড় সিদ্ধান্ত। পুজোর মুখেই নির্দেশ দেশের শীর্ষ আদালতের। আগামী মাস থেকেই কার্যকরের নির্দেশ।  সুপ্রিম কোর্ট ২৭ অক্টোবর থেকে সমস্ত ট্রেনের টিকিটের জন্য বিমা বাধ্যতামূলক করেছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্ট ভারতীয় রেলকে নির্দেশ দিয়েছে, ২৭ অক্টোবর থেকে কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রেও যেন বিমা সুবিধা প্রদান করা হয়। 

আদালত সতর্ক করে দিয়েছে যে, এই নির্দেশ বাস্তবায়নে কোনো ব্যর্থতা ঘটলে তার জন্য রেল বোর্ডকে সরাসরি দায়ী করা হবে।

উল্লেখ্য, ৬ অক্টোবরের এই নির্দেশটি দেওয়া হয়েছিল, ২০২৩ সালের জুন মাসে ওড়িশায় ঘটা ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে। ওই আবেদনে দুর্ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হয়েছিল; আবেদনকারীর মতে, 'কবচ'  সুরক্ষা ব্যবস্থা কার্যকর না করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। 

এছাড়া, সমস্ত ট্রেনে দ্রুত এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ জারিরও আর্জি জানানো হয়েছিল। মামলাটির শুনানিকালে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ যাত্রীদের সুরক্ষার বিভিন্ন দিক—যেমন রেলওয়ের ফুট ওভার ব্রিজ, রেললাইনের পাশে বেড়া বা ফেন্সিং এবং কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রে বিমা সুবিধার অভাব—এর মতো বিষয়গুলোকেও আলোচনার মধ্যে আনেন।

এর আগে, ১১ মে কেন্দ্রীয় সরকার আদালতকে আশ্বস্ত করে জানায় যে, অফলাইন টিকিটের ক্ষেত্রেও বিমা সুবিধা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত “নেওয়া হয়েছে” এবং এর “কার্যপদ্ধতি নির্ধারণের কাজ চলছে”।

উল্লেখ্য, এর আগে ট্রেনের এই ট্রাভেল ইনস্যুরেন্স ছিল অপশানল। টিকিট কাটার সময় অনেক যাত্রীই একটি ছোট্ট অপশন দেখতে পান—ট্রাভেল ইনস্যুরেন্স। 

কিন্তু জানলে অবাক হবেন, এক টাকারও কম খরচের এই বিমায় দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত কভার পাওয়া যেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে—এটি কোনও সাধারণ স্বাস্থ্যবিমা বা সব ধরনের দুর্ঘটনার জন্য প্রযোজ্য ট্রাভেল পলিসি নয়। এটি মূলত নির্দিষ্ট রেলযাত্রার সঙ্গে যুক্ত একটি দুর্ঘটনা বিমা।

বুধবার, আদালত এবার রেলওয়েকে নির্দেশ দিয়েছে যে, রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে বিক্রি হওয়া সমস্ত টিকিটের ক্ষেত্রেও যেন অনলাইনে বুক করা টিকিটের মতোই বিমা সুবিধা নিশ্চিত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কোটি-কোটি রেলযাত্রীর জন্য বিরাট সুখবর! সমস্ত ট্রেনের টিকিটের বিমা বাধ্যতামূলক, সুপ্রিম নির্দেশে স্বস্তিতে আমজনতা
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কোটি-কোটি রেলযাত্রীর জন্য বিরাট সুখবর! সমস্ত ট্রেনের টিকিটের বিমা বাধ্যতামূলক, সুপ্রিম নির্দেশে স্বস্তিতে আমজনতা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

ট্রেনের যাত্রীদের সুবিধার লক্ষ্যে, বড় সিদ্ধান্ত। পুজোর মুখেই নির্দেশ দেশের শীর্ষ আদালতের। আগামী মাস থেকেই কার্যকরের নির্দেশ।  সুপ্রিম কোর্ট ২৭ অক্টোবর থেকে সমস্ত ট্রেনের টিকিটের জন্য বিমা বাধ্যতামূলক করেছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্ট ভারতীয় রেলকে নির্দেশ দিয়েছে, ২৭ অক্টোবর থেকে কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রেও যেন বিমা সুবিধা প্রদান করা হয়। 

আদালত সতর্ক করে দিয়েছে যে, এই নির্দেশ বাস্তবায়নে কোনো ব্যর্থতা ঘটলে তার জন্য রেল বোর্ডকে সরাসরি দায়ী করা হবে।

উল্লেখ্য, ৬ অক্টোবরের এই নির্দেশটি দেওয়া হয়েছিল, ২০২৩ সালের জুন মাসে ওড়িশায় ঘটা ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে। ওই আবেদনে দুর্ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হয়েছিল; আবেদনকারীর মতে, 'কবচ'  সুরক্ষা ব্যবস্থা কার্যকর না করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। 

এছাড়া, সমস্ত ট্রেনে দ্রুত এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ জারিরও আর্জি জানানো হয়েছিল। মামলাটির শুনানিকালে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ যাত্রীদের সুরক্ষার বিভিন্ন দিক—যেমন রেলওয়ের ফুট ওভার ব্রিজ, রেললাইনের পাশে বেড়া বা ফেন্সিং এবং কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রে বিমা সুবিধার অভাব—এর মতো বিষয়গুলোকেও আলোচনার মধ্যে আনেন।

এর আগে, ১১ মে কেন্দ্রীয় সরকার আদালতকে আশ্বস্ত করে জানায় যে, অফলাইন টিকিটের ক্ষেত্রেও বিমা সুবিধা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত “নেওয়া হয়েছে” এবং এর “কার্যপদ্ধতি নির্ধারণের কাজ চলছে”।

উল্লেখ্য, এর আগে ট্রেনের এই ট্রাভেল ইনস্যুরেন্স ছিল অপশানল। টিকিট কাটার সময় অনেক যাত্রীই একটি ছোট্ট অপশন দেখতে পান—ট্রাভেল ইনস্যুরেন্স। 

কিন্তু জানলে অবাক হবেন, এক টাকারও কম খরচের এই বিমায় দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত কভার পাওয়া যেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে—এটি কোনও সাধারণ স্বাস্থ্যবিমা বা সব ধরনের দুর্ঘটনার জন্য প্রযোজ্য ট্রাভেল পলিসি নয়। এটি মূলত নির্দিষ্ট রেলযাত্রার সঙ্গে যুক্ত একটি দুর্ঘটনা বিমা।

বুধবার, আদালত এবার রেলওয়েকে নির্দেশ দিয়েছে যে, রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে বিক্রি হওয়া সমস্ত টিকিটের ক্ষেত্রেও যেন অনলাইনে বুক করা টিকিটের মতোই বিমা সুবিধা নিশ্চিত করা হয়।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত