বাঙালির বাংলাদেশ
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাবধান! কনফার্ম টিকিট থাকলেও ট্রেনে হতে পারে ছ’গুণ জরিমানা, এই ভুল করছেন না তো?

‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল বন্ধ, বিকল্প পথে চলবে ‘জাহানাবাদ’

রেলওয়ের স্থাপনা ও রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত

চার ঘণ্টা দেরিতে ট্রেন, বিমান মিস যাত্রীর! হোটেল খরচ-সহ ৬৩ হাজার টাকা ফেরতের নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে তিন বছরে ১০৫ প্রাণহানি, গেটম্যান নেই ৫৬ ক্রসিংয়ে

পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

কুড়িগ্রাম স্টেশনে ৪২ মিনিট দাঁড়িয়ে রমনা কমিউটার, স্টেশন মাস্টারের অনুপস্থিতি নিয়ে যাত্রীদের অভিযোগ

লাকসামে এসএসএই (ওয়ে) সাইফুল্লাহ রিয়াদকে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।

লাকসামে এসএসএই (ওয়ে) সাইফুল্লাহ রিয়াদকে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।

সাবধান! কনফার্ম টিকিট থাকলেও ট্রেনে হতে পারে ছ’গুণ জরিমানা, এই ভুল করছেন না তো?

সাবধান! কনফার্ম টিকিট থাকলেও ট্রেনে হতে পারে ছ’গুণ জরিমানা, এই ভুল করছেন না তো?

বিমানে যাতায়াতের সময় ব্যাগের ওজন নিয়ে আমরা যতটা সতর্ক থাকি, ট্রেনে সফরের ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। আমাদের অনেকেরই ধারণা, হাতে কনফার্ম টিকিট থাকলে বোধহয় যত খুশি মালপত্র নিয়ে ট্রেনে ওঠা যায়। কিন্তু ভারতীয় রেলের নিয়ম বলছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বিমানের মতোই ট্রেনেও যাত্রীদের মালপত্র বহনের নির্দিষ্ট ওজন সীমা রয়েছে। সেই নির্ধারিত সীমার চেয়ে বেশি ওজনের ব্যাগ বা সুটকেস নিয়ে সফর করলে এবং আগে থেকে তা বুক করা না থাকলে, মাঝপথে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে।

রেলের নিয়ম অনুযায়ী, আপনি যে শ্রেণিতেই সফর করুন না কেন, বিনামূল্যে একটি নির্দিষ্ট ওজন পর্যন্ত মালপত্র সঙ্গে রাখতে পারবেন। যেমন— স্লিপার ক্লাস এবং থার্ড এসির যাত্রীরা বিনা খরচে সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত মালপত্র বহন করতে পারেন।

সেকেন্ড এসির ক্ষেত্রে এই সীমা ৫০ কেজি এবং ফার্স্ট এসি কামরার যাত্রীরা সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত মালপত্র বিনা মাশুলে সঙ্গে নিতে পারেন। এর চেয়ে এক কেজিও বেশি ওজন হলে তা অতিরিক্ত লাগেজ হিসেবে গণ্য হবে।

যদি কোনও যাত্রীর কাছে নির্ধারিত সীমার চেয়ে বেশি মালপত্র থাকে, তবে যাত্রা শুরুর আগেই স্টেশনের লাগেজ অফিসে গিয়ে নির্ধারিত ফি দিয়ে সেই অতিরিক্ত মালপত্র বুক করে নেওয়া জরুরি। আগে থেকে বুকিং করা থাকলে সফরের সময় আর কোনও ঝক্কি পোহাতে হয় না।

কিন্তু বুকিং ছাড়া অতিরিক্ত মালপত্র নিয়ে ধরা পড়লে, সাধারণ মাশুলের চেয়ে ছ’গুণ পর্যন্ত জরিমানা আদায় করতে পারে রেল কর্তৃপক্ষ। তাই অহেতুক জরিমানা ও আইনি জটিলতা এড়াতে যাত্রা শুরুর আগেই এই প্রক্রিয়া সেরে ফেলা বুদ্ধিমানের কাজ।

তবে নিয়মের কড়াকড়ির পাশাপাশি নিজেদের সুবিধার কথা ভেবেও ট্রেনে অতিরিক্ত মালপত্র না নেওয়াই ভালো। বিশেষ করে সঙ্গে বয়স্ক মানুষ বা ছোট শিশু থাকলে যতটা সম্ভব কম ব্যাগ নিয়ে সফর করা উচিত, কারণ স্টেশনে এবং ট্রেনের ভেতরে প্রবল ভিড়ের মধ্যে ভারী মালপত্র সামলানো বেশ কঠিন হয়ে পড়ে।

নিজেরা যতটুকু অনায়াসে বহন করতে পারবেন, ঠিক ততটুকুই সঙ্গে রাখুন। আর যদি একান্তই ভারী বা বড় কোনও জিনিসপত্র নিয়ে যেতে হয়, তবে নিজের কামরায় না তুলে রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে তা গন্তব্যে পাঠানোই সবচেয়ে নিরাপদ ও ঝামেলামুক্ত উপায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাবধান! কনফার্ম টিকিট থাকলেও ট্রেনে হতে পারে ছ’গুণ জরিমানা, এই ভুল করছেন না তো?
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাবধান! কনফার্ম টিকিট থাকলেও ট্রেনে হতে পারে ছ’গুণ জরিমানা, এই ভুল করছেন না তো?

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

বিমানে যাতায়াতের সময় ব্যাগের ওজন নিয়ে আমরা যতটা সতর্ক থাকি, ট্রেনে সফরের ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। আমাদের অনেকেরই ধারণা, হাতে কনফার্ম টিকিট থাকলে বোধহয় যত খুশি মালপত্র নিয়ে ট্রেনে ওঠা যায়। কিন্তু ভারতীয় রেলের নিয়ম বলছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বিমানের মতোই ট্রেনেও যাত্রীদের মালপত্র বহনের নির্দিষ্ট ওজন সীমা রয়েছে। সেই নির্ধারিত সীমার চেয়ে বেশি ওজনের ব্যাগ বা সুটকেস নিয়ে সফর করলে এবং আগে থেকে তা বুক করা না থাকলে, মাঝপথে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে।

রেলের নিয়ম অনুযায়ী, আপনি যে শ্রেণিতেই সফর করুন না কেন, বিনামূল্যে একটি নির্দিষ্ট ওজন পর্যন্ত মালপত্র সঙ্গে রাখতে পারবেন। যেমন— স্লিপার ক্লাস এবং থার্ড এসির যাত্রীরা বিনা খরচে সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত মালপত্র বহন করতে পারেন।

সেকেন্ড এসির ক্ষেত্রে এই সীমা ৫০ কেজি এবং ফার্স্ট এসি কামরার যাত্রীরা সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত মালপত্র বিনা মাশুলে সঙ্গে নিতে পারেন। এর চেয়ে এক কেজিও বেশি ওজন হলে তা অতিরিক্ত লাগেজ হিসেবে গণ্য হবে।

যদি কোনও যাত্রীর কাছে নির্ধারিত সীমার চেয়ে বেশি মালপত্র থাকে, তবে যাত্রা শুরুর আগেই স্টেশনের লাগেজ অফিসে গিয়ে নির্ধারিত ফি দিয়ে সেই অতিরিক্ত মালপত্র বুক করে নেওয়া জরুরি। আগে থেকে বুকিং করা থাকলে সফরের সময় আর কোনও ঝক্কি পোহাতে হয় না।

কিন্তু বুকিং ছাড়া অতিরিক্ত মালপত্র নিয়ে ধরা পড়লে, সাধারণ মাশুলের চেয়ে ছ’গুণ পর্যন্ত জরিমানা আদায় করতে পারে রেল কর্তৃপক্ষ। তাই অহেতুক জরিমানা ও আইনি জটিলতা এড়াতে যাত্রা শুরুর আগেই এই প্রক্রিয়া সেরে ফেলা বুদ্ধিমানের কাজ।

তবে নিয়মের কড়াকড়ির পাশাপাশি নিজেদের সুবিধার কথা ভেবেও ট্রেনে অতিরিক্ত মালপত্র না নেওয়াই ভালো। বিশেষ করে সঙ্গে বয়স্ক মানুষ বা ছোট শিশু থাকলে যতটা সম্ভব কম ব্যাগ নিয়ে সফর করা উচিত, কারণ স্টেশনে এবং ট্রেনের ভেতরে প্রবল ভিড়ের মধ্যে ভারী মালপত্র সামলানো বেশ কঠিন হয়ে পড়ে।

নিজেরা যতটুকু অনায়াসে বহন করতে পারবেন, ঠিক ততটুকুই সঙ্গে রাখুন। আর যদি একান্তই ভারী বা বড় কোনও জিনিসপত্র নিয়ে যেতে হয়, তবে নিজের কামরায় না তুলে রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে তা গন্তব্যে পাঠানোই সবচেয়ে নিরাপদ ও ঝামেলামুক্ত উপায়।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত