বাঙালির বাংলাদেশ
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন বোস কেবিনের চায়ের

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি মুগ্ধ হন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্চনা একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শন করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, 'আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজা উদ্‌যাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

বোস কেবিনে সস্ত্রীক চা পান করছেন মার্কিন রাষ্ট্রদূত

এর আগে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ নগরীর সনাতনলেন সড়কে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন। এর আগে সকালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পুরাকীর্তি পানাম নগরী ও সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন বোস কেবিনের চায়ের
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন বোস কেবিনের চায়ের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি মুগ্ধ হন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্চনা একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শন করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, 'আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজা উদ্‌যাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

বোস কেবিনে সস্ত্রীক চা পান করছেন মার্কিন রাষ্ট্রদূত

এর আগে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ নগরীর সনাতনলেন সড়কে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন। এর আগে সকালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পুরাকীর্তি পানাম নগরী ও সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত