বাঙালির বাংলাদেশ

হাড়ক্ষয়ের ঝুঁকি কমাতে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জুবাইদা রহমানের

ক্যানসারে আক্রান্ত প্রায় ৬০ ভাগের অস্টিওপোরোসিস হয়। কেমোথেরাপি দেওয়ার জন্য এমনটা হয়। অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড়ক্ষয় দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাবও দেন তিনি।

ডা. জুবাইদা রহমান মনে করেন, সমন্বিত উদ্যোগ, শুরুতেই শনাক্ত করা ও সচেতনতা বাড়ানো গেলে হাড়ক্ষয়জনিত জটিলতা কমানো সম্ভব।

এতে বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগ হয়। তাই শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এছাড়া, কোথাও হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকলে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে হাড়ক্ষয়ের ঝুঁকি নির্ধারণের ওপর গুরুত্ব দেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাড়ক্ষয়ের ঝুঁকি কমাতে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জুবাইদা রহমানের
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হাড়ক্ষয়ের ঝুঁকি কমাতে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জুবাইদা রহমানের

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ক্যানসারে আক্রান্ত প্রায় ৬০ ভাগের অস্টিওপোরোসিস হয়। কেমোথেরাপি দেওয়ার জন্য এমনটা হয়। অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড়ক্ষয় দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাবও দেন তিনি।

ডা. জুবাইদা রহমান মনে করেন, সমন্বিত উদ্যোগ, শুরুতেই শনাক্ত করা ও সচেতনতা বাড়ানো গেলে হাড়ক্ষয়জনিত জটিলতা কমানো সম্ভব।

এতে বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগ হয়। তাই শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এছাড়া, কোথাও হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকলে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে হাড়ক্ষয়ের ঝুঁকি নির্ধারণের ওপর গুরুত্ব দেন তারা।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত