বাঙালির বাংলাদেশ

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব কাজী রাকিবের পরিচয়

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী রাকিব হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি।

সোমবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাজী রাকিব হোসাইনকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে অনুযায়ী এ নিয়োগ কার্যকর থাকবে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের আহ্বায়কের দায়িত্ব পান কাজী রাকিব হোসাইন। পরবর্তী সময়ে ওই কমিটি বিলুপ্ত হলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।

এরপর ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ নামের একটি সংগঠনে প্রধান অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব নেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব কাজী রাকিবের পরিচয়
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব কাজী রাকিবের পরিচয়

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী রাকিব হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি।

সোমবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাজী রাকিব হোসাইনকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে অনুযায়ী এ নিয়োগ কার্যকর থাকবে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের আহ্বায়কের দায়িত্ব পান কাজী রাকিব হোসাইন। পরবর্তী সময়ে ওই কমিটি বিলুপ্ত হলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।

এরপর ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ নামের একটি সংগঠনে প্রধান অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব নেন তিনি।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত