রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, নিহত আলম শেখ মানসিক ভারসাম্যাহীন।
গতকাল বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, রাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন আলম শেখ। শিশুদের স্বজনরা তখন তার কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। তখন একদল মানুষ সন্দেহভাজন হিসেবে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে আলম শেখের মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত