বাঙালির বাংলাদেশ

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে জহির হোসেনের সাথে সাক্ষাত করতে আসে সংগঠনটির ৬ জনের প্রতিনিধি দল। বৈঠক শেষে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরন্নবী মানিক এমনটাই জানান।

মূলত, চারমাস ধরে পরিচালনা পর্ষদ ছাড়াই কার্যক্রম চলছে ইসলামি ব্যাংকের। ফলে গ্রাহকদের আস্থার জায়গা নষ্ট হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানটির। এছাড়া, চুক্তিভিত্তিক ডিএমডিদের অবসরের বয়স পর্যন্ত চুক্তি বৃদ্ধি করার দাবি সংগঠনটির।

এসময় ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান ফোরামের সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে জহির হোসেনের সাথে সাক্ষাত করতে আসে সংগঠনটির ৬ জনের প্রতিনিধি দল। বৈঠক শেষে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরন্নবী মানিক এমনটাই জানান।

মূলত, চারমাস ধরে পরিচালনা পর্ষদ ছাড়াই কার্যক্রম চলছে ইসলামি ব্যাংকের। ফলে গ্রাহকদের আস্থার জায়গা নষ্ট হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানটির। এছাড়া, চুক্তিভিত্তিক ডিএমডিদের অবসরের বয়স পর্যন্ত চুক্তি বৃদ্ধি করার দাবি সংগঠনটির।

এসময় ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান ফোরামের সদস্যরা।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত