বাঙালির বাংলাদেশ
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

ওএমএসে কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, 'খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ নিয়ে কোন ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানও কঠোর অবস্থানে।'

রোববার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রম ট্টাকসেল-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশ, একটা মানুষও যেন অনাহারে না থাকে। এজন্য মানিকগঞ্জসহ সারাদেশে ওএমএস এর পয়েন্ট সংখ্যা বাড়ানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'স্বচ্ছতার সাথে মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌছে দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। মাহে রমজানকে সামনে রেখে সরকার আগে থেকেই নানা প্রস্তুতি গ্রহণ করছে। যেগুলো সময়মতো জানানো হবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপার সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিবসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ওএমএসে কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ওএমএসে কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, 'খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ নিয়ে কোন ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানও কঠোর অবস্থানে।'

রোববার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রম ট্টাকসেল-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশ, একটা মানুষও যেন অনাহারে না থাকে। এজন্য মানিকগঞ্জসহ সারাদেশে ওএমএস এর পয়েন্ট সংখ্যা বাড়ানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'স্বচ্ছতার সাথে মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌছে দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। মাহে রমজানকে সামনে রেখে সরকার আগে থেকেই নানা প্রস্তুতি গ্রহণ করছে। যেগুলো সময়মতো জানানো হবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপার সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিবসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত